মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বাণিজ্যিক কোচিংয়ে সম্পৃক্ত হতে পারবেন না বিচার বিভাগীয় কর্মকর্তারা
spot_img
spot_img

বাণিজ্যিক কোচিংয়ে সম্পৃক্ত হতে পারবেন না বিচার বিভাগীয় কর্মকর্তারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কোনো সদস্য সরাসরি কিংবা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত কোনো কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না। সরাসরি কোচিংয়ের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত বাণিজ্যিক কোচিংয়ের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

সোমবার (২৪ আগস্ট) রাতে প্রধান বিচারপতির অনুমোদনক্রমে এ বিষয়ে পরিপত্র জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী পরিপত্রটি জারি করেন।

পরিপত্রে বলা হয়েছে, জুডিসিয়াল সার্ভিসে কর্মরত সদস্যদের পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা বজায় রাখা এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা অক্ষুণ্ণ রাখতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সার্ভিসের কোনো সদস্য বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত কোচিং কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হতে পারবেন না। একই সঙ্গে বাণিজ্যিক কোচিংয়ের প্রচার বা বিজ্ঞাপনে নিজের নাম, পদবি, ছবি কিংবা পরিচয় ব্যবহারের অনুমতিও দিতে পারবেন না।

এ ছাড়া বিচারিক দায়িত্ব পালনের সময় পাওয়া কোনো গোপনীয়, অপ্রকাশিত বা দাপ্তরিক তথ্য কোচিং কার্যক্রমে প্রকাশ, সরবরাহ কিংবা ব্যবহার করা যাবে না।

বাণিজ্যিকভাবে পরিচালিত কোচিংয়ের জন্য কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা শিক্ষা সামগ্রী প্রস্তুত, সম্পাদনা, প্রকাশ বা সরবরাহও করতে পারবেন না বলে পরিপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

পরিপত্রের কোনো বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলা সংক্রান্ত প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments