ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র জঙ্গিবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অতর্কিত গুলিবর্ষণে তিন সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাটাপাহাড় এলাকায় সেনাবাহিনীর টহল দলের ওপর এ হামলার ঘটনা ঘটে। বান্দরবানের স্থানীয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।

জানা যায়, রুমা উপজেলার কাটাপাহাড় এলাকায় সেনাবাহিনীর টহল দলের ওপর জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ধর্মীয় উগ্রবাদে মদদদাতা সশস্ত্র জঙ্গি গ্রুপ কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অতর্কিত গুলিবর্ষণে তিন সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন।
আহতদের উন্নত চিকিৎসা এবং দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments