শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবাবা হারালেন মারিয়া নূর
spot_img
spot_img

বাবা হারালেন মারিয়া নূর

জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও উপস্থাপিকা মারিয়া নূরের বাবা মারা গেছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মারিয়ার বাবা মো. আব্দুল লতিফ খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে মারিয়া নূর লিখেছেন, ‘আমার বাবা মো. আব্দুল লতিফ খান আর নেই। বাবার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সবাই দোয়া করবেন।
জানা যায়, শুক্রবার (২২ ডিসেম্বর) বাদ ফজর রাজধানীর লালমাটিয়া নিউ কলোনি মসজিদে মো. আব্দুল লতিফ খানের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। আর বাদ জুমা কুমিল্লার প্রেমতলা জামে মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা।
টিভি পর্দায় ক্রিকেট কিংবা ফুটবল নিয়ে বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করে প্রশংসিত হয়েছেন মারিয়া নূর। তবে ২০২১ সালের শেষের দিকে অনির্দিষ্ট সময়ের জন্য মিডিয়া থেকে বিরতিতে যাওয়ার ঘোষণা দেন তিনি। পরে মা হতে যাওয়ার খবর জানান। গত বছরের ১২ মে পুত্রসন্তানের মা হন এই অভিনেত্রী।
২০২১ সালে মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এ অভিনয় করে দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পান মারিয়া নূর।

তা ছাড়াও মেহেদি হাসান জনির ‘হেরে যাবার গল্প’ ওয়েব ফিল্মে অভিনয় করে নজর কাড়েন এই অভিনেত্রী।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments