বৃহস্পতিবার, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যবায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হচ্ছে শুক্রবার
spot_img
spot_img

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হচ্ছে শুক্রবার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামী বইমেলা। আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেলার উদ্বোধন করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ এ মেলার আয়োজন করছে।

বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে আয়োজিত এবারের বইমেলায় অংশ নিচ্ছে ২০৬টি প্রতিষ্ঠান। এতে দেশের বিভিন্ন প্রকাশনা সংস্থার পাশাপাশি ইসলামী বই প্রকাশ ও বিপণনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোও অংশ নেবে।

মেলায় পাঠকদের জন্য থাকছে কোরআন, হাদিস ও সিরাতবিষয়ক গ্রন্থের পাশাপাশি ইসলামী দর্শন, ইতিহাস, গবেষণা, ধর্মীয় সাহিত্য এবং শিশু-কিশোরদের উপযোগী নানা ধরনের বই। বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান তাদের নতুন ও উল্লেখযোগ্য প্রকাশনা এতে প্রদর্শনের পাশাপাশি বিক্রি করবে।

এক ছাদের নিচে বিভিন্ন প্রকাশকের বই পাওয়ার সুযোগ থাকায় ইসলামী জ্ঞানচর্চায় আগ্রহী পাঠকদের জন্য মেলাটি বিশেষ আকর্ষণ তৈরি করবে বলে মনে করছেন আয়োজকেরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঠক, লেখক, প্রকাশক ও ইসলামী সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে মেলাটি জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ মিলনস্থলে পরিণত হবে বলে আশা করছে ইসলামিক ফাউন্ডেশন।

আয়োজকদের মতে, শুধু বই কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ না থেকে এ আয়োজন সাধারণ মানুষের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বাড়াতে ভূমিকা রাখবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে কোরআন-হাদিসের শিক্ষা এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরার সুযোগ তৈরি হবে।

ইসলামের শান্তি, সাম্য, মানবিকতা ও কল্যাণের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এ বইমেলা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

বুধবার (৯ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মাসব্যাপী এ বইমেলায় ইসলামী জ্ঞান ও সাহিত্যের বিভিন্ন শাখার গ্রন্থ একসঙ্গে পাওয়ার সুযোগ থাকায় পাঠকদের উপস্থিতি এবারও উল্লেখযোগ্য হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments