বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবারাকা পাওয়ারের লভ্যাংশ অনুমোদন
spot_img
spot_img

বারাকা পাওয়ারের লভ্যাংশ অনুমোদন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বেসরকারী বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেড এর ১৭তম বার্ষিক সাধারণ সভা কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এর সঞ্চালনায় ২৬ই ডিসেম্বর ২০২৪ইং তারিখ রোজ বৃহস্পতিবার বেলা ০৫:৪৫ ঘটিকায় হোটেল রয়েল মার্ক, সিলেটে এবং অনলাইন প্লাটফর্ম সহ সম্মিলিতভাবে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা আরম্ভ হওয়ার পর কোম্পানি সেক্রেটারি সম্মানিত পরিচালনা পর্ষদ ও উপস্থিত শেয়ার হোল্ডারদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মুল পর্ব আরম্ভ করেন।

স্বাগত বক্তব্যে বারাকা পাওয়ার লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী উল্লেখ করেন, বারাকা গ্রুপ নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে জাতীয় উন্নয়নে অগ্রণী ভুমিকা রেখে আসছে। কোম্পানি তার ব্যবসায়ীক সাফল্য, সুনাম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করছে।

বারাকা পাওয়ার লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী তার বক্তব্যে কোম্পানির পরিচালক ও শেয়ার হোল্ডারদের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন যে, ২০২৩-২০২৪ অর্থ বছরে কোম্পানির সম্মিলিত এনএভি ছিল ২২.৬১ টাকা এবং শেয়ার প্রতি আয় সম্মিলিতভাবে দাঁড়িয়েছে ১.১২ টাকা।

১৭তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৩.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সহ অন্যান্য সকল প্রস্তাব অনুমোদিত হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments