ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদ দেখা সাপেক্ষে পূর্বঘোষণা অনুযায়ী, সরকারি ছুটি আছে আগামী ১০ থেকে ১২ এপ্রিল। এই ছুটি ৯ তারিখ (একদিন) বাড়ানোর সুপারিশ করা হলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার ০১ এপ্রিল, ২০২৪ তারিখ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

ঈদুল ফিতরে অন্যান্য ছুটি মিলিয়ে ৫ দিন ছুটি মিলছে। চাঁদ দেখা সাপেক্ষে এবার ঈদের ছুটি আছে ১০, ১১ ও ১২ এপ্রিল। পরদিন অর্থাৎ ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি এবং পরদিন রোববার পহেলা বৈশাখের ছুটি।
এর আগে ঈদযাত্রায় যানজট, যাত্রী হয়রানি ও সড়কে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ৮ ও ৯ এপ্রিল ২ দিন ঈদের ছুটি বাড়ানোর দাবি জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। কিন্তু ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে কাজে স্থবিরতা নামতে পারে। তাই এই ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা হলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments