রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিআইসিএম রিসার্চ সেমিনার অনুষ্ঠিত
spot_img
spot_img

বিআইসিএম রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর রিসার্চ সেমিনার-৫৫ আজ রোববার (১৭ মে) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ।

সেমিনারে “বিল্ডিং অ্যান ইনোভেশন-ড্রিভেন ইকোনমি: দ্য স্ট্র্যাটেজিক রোল অব ক্যাপিটাল মার্কেটস ইন সাপোর্টিং এন্টারপ্রেনারশিপ” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংযুক্ত আরব আমিরাতের ইউনিভার্সিটি অব শারজাহ-এর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ আবিদুর রহমান।

ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ-এর সভাপতিত্ব ও সঞ্চালনায় আয়োজিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক ইস্তেকমাল হোসেন। আলোচকগণ রিসার্চ সেমিনারে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন।

ইন্সটিটিউটের অভ্যন্তরীণ গবেষকদের গবেষণার উৎকর্ষতা সাধনের লক্ষ্যে বিআইসিএম নিয়মিতভাবে রিসার্চ সেমিনার আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে রিসার্চ সেমিনার-৫৫ আয়োজন করা হয়। উক্ত রিসার্চ সেমিনারে ইন্সটিটিউটের সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments