মঙ্গলবার, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিএসইসিতে দুই কমিশনার নিয়োগ
spot_img
spot_img

বিএসইসিতে দুই কমিশনার নিয়োগ

ডেইলি শেয়ারবাজার রিপোর্টঃ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন দুই জন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

আজ বুধবার (২০ মে) বিকালে তাদের নিয়োগ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থমন্ত্রণালয়।

নতুন নিয়োগপ্রাপ্ত দুই কমিশনার হচ্ছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মিজানুর রহমান।

নতুন নিয়োগপ্রাপ্ত দুই কমিশনার আজকেই বিএসইসিতে যোগ দিয়েছেন।

বিধি অনুসারে, নতুন নিয়োগপ্রাপ্ত দুই কমিশনার আগামী চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষক। তিনি বিএসইসিতে কমিশনার হিসেবে যোগ দেওয়ার আগে রাষ্ট্রীয় মালিকানার জনতা ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ড. মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক। তিনি দীর্ঘ দিন ধরে পুঁজিবাজার, বিশেষ করে করপোরেট গভর্ন্যান্স নিয়ে কাজ করছেন।

উল্লেক, বিএসইসিতে কমিশনারের চারটি পদ রয়েছে। এর একটি পদ দীর্ঘদিন ধরে খালি। আর দুটি পদ খালি হয়েছে গত এক মাসে। সংস্থাটির কমিশন বৈঠকের কোরামের জন্য চেয়ারম্যান এবং ন্যুনতম দুইজন কমিশনারের উপস্থিতি প্রয়োজন হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments