বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিএসইসির চেয়ারম্যানের সাথে বিনিয়োগকারীদের সৌজন্য সাক্ষাৎ
spot_img
spot_img

বিএসইসির চেয়ারম্যানের সাথে বিনিয়োগকারীদের সৌজন্য সাক্ষাৎ

ডেইলি শেয়াররবাজার রিপোর্ট: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতা কর্মীরা।

তারা পুঁজিবাজার উন্নয়ন ও পুঁজিবাজারের সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন৷ একই সাথে বাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাজারে নতুন নতুন পণ্য চালু করতে সকল পক্ষকে সাথে নিয়ে সম্মিলিতভাবে একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান।

অভিনন্দন বার্তায় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি এ. কে. এম মিজান উর রশিদ চৌধুরী বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ এই মর্যাদাপূর্ণ পদে আপনার নিয়োগ নিঃসন্দেহে আপনার সম্ভাব্যতা ও দক্ষতা নিয়ে সরকারের যে আস্থা রয়েছে তারই বহিঃপ্রকাশ৷ আমরা নিশ্চিত যে, আপনার সফল নেতৃত্ব, প্রজ্ঞা এবং দিকনির্দেশনায় পুঁজিবাজার আগামীতে আরও বেশি উচ্চতা এবং সাফল্য অর্জন করবে। আমরা আশা করি যে আপনি সর্বদা ৩৩ লক্ষ বিনিয়োগকারীর পাশে থাকবেন এবং বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় এমন কোন সিদ্ধান্ত নিবেননা।  আপনার পেশাদারিত্ব অভিজ্ঞতায় পুঁজিবাজারের গতিশীলতা এবং অধিকতর স্বচ্ছতা আনয়ন করবে৷ একই সাথে দেশী বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগে আরো বেশী উৎসাহিত করবে৷ পুঁজিবাজারের বর্তমান প্রতিকূলতাকে চ্যালেজ্ঞ হিসেবে নিয়ে এর সকল সম্ভাভনাকে কাজে লাগিয়ে আপনার উদ্ভাবনী চিন্তা ধারায় সকল সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে ইতিবাচক পরিবর্তন আনার দক্ষতা রয়েছে বলে আমরা মনে করি।

এ. কে. এম মিজান উর রশিদ চৌধুরী আরও বলেন, আপনার যোগদানে দেশের পুঁজিবাজার নতুন রুপে এবং নতুন আঙ্গীকে বিনিয়োগকারীদের বিনিয়োগের অন্যতম একটি আকর্ষণীয় পুঁজিবাজারে পরিণত করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি৷

পরিশেষে, দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি পুঁজিবাজারের স্বার্থে আপনার নেতৃত্বের প্রতি আমাদের সমর্থন সবসময় অব্যাহত থাকবে৷

সাক্ষাৎতের সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক এ,কে এম শাহাদাত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজজাদুল হক, মশিউর রহমান বিপ্লব, কাযকরী সদস্য মামুন হোসেন শামীম, ডাঃমহসিন ও উপদেষ্টা সদস্য মো ওমর শরীফ।

 

 

 

 

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments