ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারি পরিচালক মো: মেহেদি হাসান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (২৯ মে) রাতে রাজধানীর পান্থপথ এলাকার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
উৎপল বড়ুয়া জানান, মেহেদী হাসান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি।
ওসি উৎপল বড়ুয়া আরও জানান, পরিবার থেকে পুলিশকে জানানো হয়েছে, মায়ের মৃত্যু ও পারিবারিক বিভিন্ন কারণে মেহেদী হাসান বিষণ্নতায় ভুগছিলেন। এ কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments