ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: অসদাচরণের অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক মো. ইব্রাহিম আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
শনিবার জারি করা কমিশনের এক আদেশে জানানো হয়, তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ, সরকারি কর্মচারীর জন্য অনুপযুক্ত আচরণসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
কমিশনের ভেতরে শৃঙ্খলামূলক পদক্ষেপ নেওয়ার ধারাবাহিকতার অংশ হিসেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে গত বছরের এপ্রিল মাসে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২১ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল, যা সংস্থার অভ্যন্তরে আতঙ্ক ও মনোবল হ্রাসের কারণ হয়ে দাঁড়ায়।
বিএসইসি জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্মচারী সার্ভিস রুলস, ২০২১ অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির বিধান রয়েছে, যার মধ্যে চাকরিচ্যুতিও অন্তর্ভুক্ত। অভিযোগের গুরুত্ব বিবেচনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments