রবিবার, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবিএসইসির হস্তক্ষেপে পুঁজিবাজারে স্বস্তি
spot_img
spot_img

বিএসইসির হস্তক্ষেপে পুঁজিবাজারে স্বস্তি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা পতনের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ফের উত্থানে ফিরতে শুরু করেছে পুঁজিবাজার। আজ ২০ এপ্রিল বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৭০.৯৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২০ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৬ শতাংশ বা ৭৬.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬০৬.৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৪.১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৭.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৬৩.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬৯ টির, কমেছে ৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭০.৯৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৮৯ লাখ ৫৮ হাজার ৫৯৪টি শেয়ার ১ লাখ ৪৮ হাজার ৭৭২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬০৪ কোটি ৯৬ লাখ ৩৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৯ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৩ শতাংশ বা ৪৭.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৫৩০.০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৪৩.৪০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৬.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৪৩৬.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৯৫ টির, কমে ১৩২ টির এবং অপরিবর্তিত রয় ৫১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫১.৫৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৮৩ লাখ ৪৮ হাজার ৮৭৩টি শেয়ার ১ লাখ ৫৪ হাজার ৩০৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৯৯ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫ কোটি ১১ লাখ ৬৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৬ শতাংশ বা ২২৩.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪৫৫.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭৫ টির, কমেছে ৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩২ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ৪৬৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৬ কোটি ৬০ লাখ ৮১ হাজার ২৫০ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ১৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার ৭৮৪ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments