রবিবার, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্ত
spot_img
spot_img

বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্ত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২২ জন কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে মামলার আসামি ১৪ জন কর্মকর্তাও রয়েছেন। বিএসইসির একাধিক সূত্র ও বরখাস্ত হওয়া একাধিক কর্মকর্তার কাছ থেকে  বিষয়টি নিশ্চিত হয়েছে ডেইলি শেয়ারবাজার।

আজ মঙ্গলবার কমিশন সভায় এসব কর্মকর্তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালামকে কল করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির এক কর্মকর্তা ডেইলি শেয়ারবাজার ডটকমকে বলেন, কমিশন সভায় ২২ জনকে বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে। তবে এখনো অফিস অর্ডার হয়নি। সম্ভবত আগামীকাল অফিস অর্ডার হয়ে যাবে।

বরখাস্তকৃত এক কর্মকর্তা ডেইলি শেয়ারবাজার ডটকমকে বলেন, হাঠাৎ করেই ২২ জনকে বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে। এর আগে করা হয়েছে মামলার আসামি। মামলা না করে তখনই বরখাস্ত করে দিত।

এর আগে, গত ৪ মার্চ বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠায় কমিশন। সাইফুর রহমানকে অবসরে পাঠানোর পরের দিন বুধবার কর্মকর্তারা এসব বিষয়ে কথা বলতে চেয়ারম্যান-কমিশনারদের ফ্লোরে সমবেত হন।

অন্যদিকে, চেয়ারম্যান-কমিশনারদের দাবি, কর্মকর্তারা তাঁদেরকে অবরুদ্ধ করেন। পরে সেনাবাহিনীর সহায়তায় চেয়ারম্যান-কমিশনাররা কার্যালয় ত্যাগ করেন।

পরের দিন বৃহস্পতিবারও কর্মকর্তারা কর্মবিরতি পালন করেন। তবে এদিন বিএসইসি চেয়ারম্যার তাঁর গানম্যান আশিকুর রহমানকে দিয়ে শেরেবাংলা নগর থানায় বিএসইসির ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করান। বাকি ১৪ জন কর্মকর্তা জামিন নিয়ে কাজে ফিরেছিলেন। গত ২১ এপ্রিল দ্বিতীয় দফায় সেই মামলায় কর্মকর্তাদের জামিনও হয়েছে। কিন্তু এরই মধ্যে ১৪ জনসহ আরও ৮ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন কমিশন।

বিএসইসির মামলায় আসামিরা হলেন— বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান (৫৮), নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭), নির্বাহী পরিচালক রেজাউল করিম (৫৪), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপপরিচালক বনী ইয়ামিন (৪৫), উপপরিচালক আল ইসলাম (৩৮), উপপরিচালক শহিদুল ইসলাম (৪২), উপপরিচালক তৌহিদুল ইসলাম (৩২), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), সহকারী পরিচালক রায়হান কবীর (৩০), সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন (৩০), সহকারী পরিচালক আবদুল বাতেন (৩২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী (৩১) এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফকে (২৯)।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments