শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিএসসির বহরে যুক্ত হবে ২১টি জাহাজ: নৌ প্রতিমন্ত্রী
spot_img
spot_img

বিএসসির বহরে যুক্ত হবে ২১টি জাহাজ: নৌ প্রতিমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে বিভিন্ন ধরনের ২১টি জাহাজ যুক্ত হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার নগরের একটি হোটেলে প্রতিষ্ঠানের ৪৬তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সুচিন্তিত দিকনির্দেশনায় ১৯৭৪ সালের মধ্যে ২৬টি সমুদ্রগামী জাহাজ বিএসসির বহরে সংযোজন করা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিএসসির উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। ২০১৮-১৯ সালে এ বহরে ৬টি নতুন জাহাজ যুক্ত হয়। আরও ৪টি জাহাজ সংযোজনের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, বিএসসি বর্তমানে আর্থিক সক্ষমতা বিবেচনায় নিজস্ব অর্থে জাহাজ কেনার পরিকল্পনাও নিয়েছে। সে অনুযায়ী বহরে বিভিন্ন ক্যাটেগরির ২১টি জাহাজ যুক্ত হবে।

ইতোমধ্যে ওই পরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম চলমান আছে। এসব পরিকল্পনাকে সামনে রেখে ইতোমধ্যে জাতীয় সংসদে দি বাংলাদেশ ফ্লাগ ভেসেলস (প্রটেকশন অব ইন্টারেস্ট) অ্যাক্ট-২০১৯ পাশ হয়েছে। ফলে সরকারি তহবিলে আমদানি বা রপ্তানি করা পণ্য সমুদ্রপথে পরিবহনের ক্ষেত্রে বিএসসি অগ্রাধিকার পাবে।

বিএসসি ২০২২-২৩ অর্থবছরে নিট মুনাফা করেছে ২৪৬ কোটি ২৯ লাখ টাকা। ওই লাভের ওপর ভিত্তি করে ও শেয়ারহোল্ডারদের স্বার্থ বিবেচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩১৮তম সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করা হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments