ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত অর্থবছরের বোনাস শেয়ার কোম্পানিটি সিডিবিএলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি মোট ৭০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। এর মধ্যে ৬০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ১০ শতাংশ স্টক ডিভিডেন্ডের বোনাস শেয়ার আজ বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠানো হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments