ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে আজ(২৫ অক্টোবর)। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগু হলো– মিরাকেল ইন্ডাস্ট্রিজ, স্কয়ার টেক্সটাইল,স্কয়ার ফার্মা এবং নিটল ইন্সুরেন্স।
মিরাকল ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির বোর্ড সভা আজ বিকাল দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পাশাপাশি ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার করে ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
স্কয়ার টেক্সটাইল:কোম্পানিটির বোর্ড সভা আজ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
নিটল ইন্সুরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments