বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরবিকেলের নাস্তায় স্বাস্থ্যকর পাঁচ খাবার
spot_img

বিকেলের নাস্তায় স্বাস্থ্যকর পাঁচ খাবার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিকেলের নাস্তা বলতে অনেকেই শুধু ভাজাপোড়া খাবার খেয়ে থাকেন। কিন্তু স্বাস্থ্য বিবেচনা করতে গেলে অবশ্যই স্বাস্থ্য সম্মত খাবার খেতে হবে বিকেলের নাস্তায়। জেনে নেয়া যাক এ সময়ে নাস্তায় স্বাস্থ্যকর পাঁচটি খাবার সম্পর্কে।

ফলে হতে পারে বিকেলের নাস্তায় একটি স্বাস্থ্যকর খাবার। তবে ভালো না লাগলে একটু বিভিন্নভাবে খেতে পারেন। সালাদ করে খেতে পারেন অথবা ফল সুন্দর করে কেটে নিয়ে তার সঙ্গে পিনাট বাটার ও পানি ঝরানো দই দিয়ে খেতে পারেন। মৌসুমী সব ধরনের ফল খাওয়ার অভ্যাস করা ভালো। ফলের জুস খেতে পারেন তবে আস্ত ফল খাওয়া বেশি স্বাস্থ্যকর।

এ সময় সালাদ হতে পারে উত্তম নাস্তা বা স্বাস্থ্যকর খাবার। এবং তৈরিও খুব সহজেই করা যায়। ফল কিউব, কাঁচা সবজি, মুরগির মাংস, চিংড়ি ইত্যাদি দিয়ে তৈরি করে নিতে পারেন সুস্বাদু সালাদ।

সামান্য অলিভ অয়েলে একটু রসুন, চিলি ফ্লেক্স দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির মাংস হালকা ভেজে নিন। বিকেলে এই নাস্তা খেলে তা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখবে। খাবারে অতিরিক্ত লবণের ব্যবহার এড়িয়ে চলা ভালো।

ছোলা কিংবা ভুট্টা নাস্তা হিসেবে স্বাস্থ্যকর। তবে শুধু ছোলা কিংবা ভুট্টা খেতে ভালো না লাগলে অল্প মরিচ, লবণ, ধনেপাতা, লেবুর রস দিয়ে মেখে খাবেন। তখন কিন্তু স্বাদ দুর্দান্ত হবে। এর সঙ্গে চাইলে সামান্য মুড়ি মিশিয়ে খেতে পারেন। অল্পতেই পেট ভরানোর জন্য এটি স্বাস্থ্যকর উপায়।

বাদাম আমাদের শরীরের জন্য উপকারী। আমন্ড, আখরোট, চিনা বাদাম, পেস্তা, কাজু ইত্যাদি বাদাম খেলে শরীরে নানা উপকার মেলে। সব ধরনের বাদাম একসঙ্গে মিশিয়ে শুকনো খোলায় ভেজে নিতে হবে। এরপর ঠান্ডা করে নিন। এর সঙ্গে মেশান কালো আঙ্গুর, কিশমিশ ইত্যাদি। এবার মিশ্রণটি একটি পাত্রে আটকে রাখুন। বিকেলে ক্ষুধা পেলে একমুঠো খেয়ে নিলেই পেট ভরে যাবে। বিকেলের নাস্তায় এটি খুবই স্বাস্থ্যকর খাবার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments