ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানির ডিভিডেন্ড (লভ্যাংশ) ও শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
তাল্লু স্পিনিং মিলস্ লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১৯ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায়, বিকাল সাড়ে ৪টায় ও বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির ৩০ জুন, ২০১৯, ২০২০ ও ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ওয়ালটন হাই–টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১৯ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।
আজিজ পাইপস লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১৯ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।
ডরিন পাওয়ার জেনারেশন্স এন্ড সিস্টেম লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১৯ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments