ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও (লভ্যাংশ) ডিভিডেন্ড। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটি হচ্ছে-
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১৩ অক্টোবর বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১৩ অক্টোবর রাত সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের তৃতীয় প্রন্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
মোস্তফা মেটাল লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ১৩ অক্টোবর বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments