ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির (লভ্যাংশ) ডিভিডেন্ড। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড প্রকাশ করবে।
সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ২৮ ফেব্রুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড প্রকাশ করবে।
আই পি ডি সি ফাইন্যান্স লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ২৮ ফেব্রুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments