ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) ও (লভ্যাংশ) ডিভিডেন্ড। কোম্পানিটির পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, পরিচালনা পর্ষদের সভা আজ ১৩ সেপ্টেম্বর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ,২০২০ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
একই সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২০ তারিখে সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের, ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের ও ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রন্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments