ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১০ কোম্পানির ডিভিডেন্ড (লভ্যাংশ) ও শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানিগুলো সভায় সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত এবং অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে
সী পার্ল বীচ লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ২৬ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৪৮ পয়সা।
ই-জেনারেশন লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ২৬ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রাতি আয় হয়েছিল ৮১ পয়সা।
পেনিনসুলা চিটাগং লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ২৬ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৪২ পয়সা।
এনসিসি ব্যাংক লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ২৬ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটির গত ১২ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবারয কারণে কোম্পানিটি পর্ষদ সভা স্থগিত করেছে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ২৬ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনীরিক্ষীত আর্থিক প্রতিবেদনও পরযালোচনা করা হবে।
ক্রিস্টাল ইন্স্যুরেন্স ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ২৬ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৬০ পয়সা।
এছাড়া, বিএসসির দুপুর ২.৩৫টায়, আনোয়ার গ্যালভানাইজিংয়ের দুপুর ২.৩০টায়, ইউনিলিভারের বিকাল ৪টায় এবং আইএফআইসি ব্যাংকের বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments