ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও ডিভিডেন্ড (লভ্যাংশ)। কোম্পানি দুইটির পর্ষদ সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা এবং ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে-
ইস্টার্ন হাউজিং লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ৩০ আগস্ট, ২০২৩ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ৩০ আগস্ট, ২০২৩ তারিখ দুপুর সাড়ে ২ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
এছাড়াও ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক এবং ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments