
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড (লভ্যাংশ)। প্রতিষ্ঠান দুইটির পর্ষদ সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠান দুইটি হচ্ছে-
আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড: প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা আজ ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ঘোষণা করা হবে।
এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান: প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা আজ ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ দুপুর ২টা ৫০ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ঘোষণা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments