ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানিগুলো সভায় সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ৫ মে দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ১৩ পয়সা।
বিডি ফিন্যান্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ৫ মে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ইসলামিক ফিন্যান্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ৫ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments