রবিবার, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিকেলে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
spot_img
spot_img

বিকেলে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও ডিভিডেন্ড (লভ্যাংশ)। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৮ মার্চ, ২০২৪ তারিখ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৮ মার্চ, ২০২৪ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

আইপিডিসি ফাইন্যান্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৮ মার্চ, ২০২৪ তারিখ বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments