ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির ডিভিডেন্ড (লভ্যাংশ) ও শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানিগুলো সভায় সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত এবং অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ২৪ এপ্রিল দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৮ টাকা ১৯ পয়সা।
সোনালী পেপার লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ২৪ এপ্রিল দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রাতি আয় হয়েছিল ১ টাকা ৫৮ পয়সা।
জনতা ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ২৪ এপ্রিল সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রর
































Recent Comments