ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক কোম্পানি ও দুই মিউচ্যুয়াল ফান্ডের ইপিএস ও ইউনিট প্রতি আয়ে (ইপিইউ)। প্রতিষ্ঠানগুলোর সভায় সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ৫ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ৬৯ পয়সা।
এছাড়া, তালিকাভুক্ত ২ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আজ ৫ আগস্ট অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডগুলোর ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
ফান্ডগুলো হচ্ছে-
গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগস্ট দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ৫ আগস্ট দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments