ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানির ডিভিডেন্ড (লভ্যাংশ) ও শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস: পর্ষদ সভা আজ ২৩ অক্টোবর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
বিএসআরএম স্টিল: পর্ষদ সভা আজ ২৩ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
রেনেটা লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ২৩ অক্টোবর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের বছর কোম্পানিটি ১৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
আনলিমা ইয়ার্ন লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ২৩ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের বছর কোম্পানিটি ২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ



























Recent Comments