ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও ডিভিডেন্ড (লভ্যাংশ)। আলোচ্য সভায় কোম্পানিগুলোর নিরীক্ষিত এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
বীচ হ্যাচারি লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৫ নভেম্বর, ২০২৪ তারিখ যথাক্রমে বিকেল ৪টা ও সাড়ে ৫ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে। এছাড়াও ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ন্যাশনাল ফীড মিল লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৫ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
অগ্নি সিস্টেম লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৫ নভেম্বর, ২০২৪ তারিখ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে। এছাড়াও ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৫ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
গোল্ডেন সন লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৫ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments