ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে আজ (২২ এপ্রিল)। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো-সিঙ্গরি বিডি, ইবনে সিনা ফার্মাসিউটিক্যল, গ্রামীণফোন, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও এশিয়া ইন্স্যুরেন্স
সিঙ্গরি বিডি: কোম্পানিটির বোর্ড সভা আজ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ শে মার্চ ২০২৬ সমাপ্ত সময়ে প্রখম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল: কোম্পানিটির বোর্ড সভা আজ দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ শে মার্চ ২০২৬ সমাপ্ত সময়ে তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
গ্রামীণফোন: কোম্পানিটির বোর্ড সভা আজ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ শে মার্চ ২০২৬ সমাপ্ত সময়ে প্রখম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: ফার্মাসিউটিক্যল: কোম্পানিটির বোর্ড সভা আজ দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় সমাপ্ত অর্থ বছরের ৩১ শে ডিসেম্বর ২০২৫ এর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ ও ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
এশিয়া ইন্স্যুরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আজ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত সময়ের ৩১ শে ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশি এর পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
























Recent Comments