ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও ডিভিডেন্ড (লভ্যাংশ)। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ এবং ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
মেঘনা পেট্রোলিয়াম: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১১ নভেম্বর, ২০২৪ তারিখ সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ন্যাশনাল টিউবস: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১১ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটিরে গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
কে এন্ড কিউ: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১১ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১১ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম এবং ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
এছাড়াও গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১১ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ফু-ওয়াং ফুড লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১১ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments