শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিকেলে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
spot_img
spot_img

বিকেলে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানির ডিভিডেন্ড (লভ্যাংশ) ও শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হচ্ছে-

আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ৯ নভেম্বর বিকাল ৪.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর,২০২০ তারিখ, ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখ ও ৩১ মার্চ, ২০২১ তারিখে অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ৩০ জুন, ২০২১ কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ৯ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর,২০২০ তারিখ, ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখ ও ৩১ মার্চ, ২০২১ তারিখে অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ৩০ জুন, ২০২১ কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

ফার্মা এইডস : কোম্পানিটির বোর্ড সভা আজ ৯ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ৯ নভেম্বর দুপুর ২.৪৫মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।

কর্ণফুলি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ৯ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ৯ নভেম্বর সন্ধ্যা ৬.৪৫মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।

এমআই সিমেন্ট ফ্যাক্টরী লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ৯ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments