বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিক্রেতা সংকটে দুই কোম্পানি
spot_img
spot_img

বিক্রেতা সংকটে দুই কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৫ জুন, বৃহস্পতিবার সাপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে। এদিন লেনদেনের শেষ বেলায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি শেয়ারের দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানি দুইটির মধ্যে বেশি দর বেড়েছে এ্যাপেক্স ট্যানারি লিমিটেডের। কোম্পানিটির গতকালের সমাপনী মূল্য ছিলো ১১২ টাকা ৮০ পয়সা। আজ শেয়ারটির লেনদেন দর শুরু হয়েছে ১১৫ টাকায়। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ১২৪ টাকায়। এই হিসেবে কোম্পানিটির শেয়ারের দর ১১ টাকা ২০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে।

এ সময় পর্যন্ত কোম্পানিটি ২ লাখ ২৩ হাজার ৯৯০টি শেয়ার ১ হাজার ১০২ বার হাতবদল করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৭৩ লাখ ১৭ হাজার টাকা।

এছাড়া খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারের সর্বশেষ দর হয়েছে ১২ টাকা ৪০ পয়সা। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৯.৭৩ শতাংশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments