ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৮ জুন, রোববার সাপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দরও কমেছে। এ মন্দা বাজারে লেনদেনের শেষ বেলায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারের দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ারের দর আজ বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৯.৮২ শতাংশ। কোম্পানিটির গতকালের সমাপনী মূল্য ছিলো ১১ টাকা ২০ পয়সা। আজ শেয়ারটির লেনদেন দর শুরু হয়েছে ১১ টাকা ২০ পয়সাতেই। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ১২ টাকা ৩০ পয়সায়। এই হিসেবে কোম্পানিটির শেয়ারের দর বেড়ে হল্টেড হয়েছে।
উল্লেখ্য, এ সময় পর্যন্ত কোম্পানিটি ৪৫ লাখ ১৮ হাজার ৫৭০টি শেয়ার ১ হাজার ৮২৬ বার হাতবদল করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments