
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দিনেই বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে সোনালী পেপার অ্যান্ড বোড মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮.৭২ শতাংশ বা ২৩.৮ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৯৬.৮০ টাকায় লেনদেন হয়। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির মোট ১৯ হাজার ৩৯৬টি শেয়ার ৬০ বার হাত বদল হয়ে লেনদেন হয়। যার বাজার মূল দাঁড়ায় ৫৬ লাখ ৭১ হাজার টাকা।
উল্লেখ্য, আজ কোম্পানিটি ২৭৩ টাকায় লেনদেন শুরু করে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


























Recent Comments