ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২১ জুন, বুধবার সাপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে। এদিন লেনদেনের শেষ বেলায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানি শেয়ারের দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে বেশি দর বেড়েছে অলিম্পিক এক্সেসরিস লিমিটেডের। কোম্পানিটির গতকালের সমাপনী মূল্য ছিলো ১০ টাকা। আজ শেয়ারটির লেনদেন দর শুরু হয়েছে ১০ টাকাতেই। তবে শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ১১ টাকায়। এই হিসেবে কোম্পানিটির শেয়ারের দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়ে হল্টেড হয়েছে।
এ সময় পর্যন্ত কোম্পানিটি ২৬ লাখ ৮৬ হাজার ৬২৭টি শেয়ার ১ হাজার ২৯ বার হাতবদল করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৯২ লাখ ৩১ হাজার টাকা।
এছাড়া সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের সর্বশেষ দর হয়েছে ২২ টাকা। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২ টাকা বা ১০ শতাংশ।
নর্দার্ন জুট মেনুফ্যাক্চারিংয়ের শেয়ারের সর্বশেষ দর হয়েছে ২৮৪ টাকা ৭০ পয়সা। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২২ টাকা ৯০ পয়সা বা ৮.৭৫ শতাংশ।
জুট স্পিনার্সের শেয়ারের সর্বশেষ দর হয়েছে ৪০৭ টাকা। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৩২ টাকা ৭০ পয়সা বা ৮.৭৪ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments