সোমবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিক্রেতা সংকটে ৫ কোম্পানি
spot_img
spot_img

বিক্রেতা সংকটে ৫ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সপ্তাহের শেষ কার্যদিবসে ৫ কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানিগুলো হলো: ডোমিনেজ স্টিল লিমিটেড, ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড, রেকিট বেনকাইজার বাংলাদেশ লিমিটেড, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

তথ্যমতে, আজ বেলা ১টা ২৬ মিনিট পর্যন্ত  ডোমিনেজ স্টিল লিমিটেড কোম্পানিটির শেয়ার আগেরদিন ক্লোজিং ছিল ৩২.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ধাপ ৩৫.৯০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.২০ টাকা বা ৯.৭৮ শতাংশ। শেয়ারটি তালিকাভুক্তর পর থেকে প্রতিদিনই বিক্রেতা সংকটে থাকছে।

একই সময়ে ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড কোম্পানিটির শেয়ার আগেরদিন ক্লোজিং ছিল ৩৩৩৩.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ধাপ ৩৫০০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬৬.৬০ টাকা বা ৪.৯৯ শতাংশ। কোম্পনি নাম পরিবর্তনের পর থেকে প্রতিদিন বিক্রেতা সংকটে থাকছে।

একই সময়ে রেকিট বেনকাইজার বাংলাদেশ লিমিটেড, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments