ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের বাতাসে অনেকদিন ধরেই ভাসছে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়েবিচ্ছেদের গুঞ্জন। গত কয়েক বছরে বহুবার শোনা গেছে, স্বামী অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন ঐশ্বরিয়া। কিন্তু গুঞ্জন জোরালো হতে না হতেই হঠাৎ করে থেমে গেছে।
এবার যখন নেটিজেনরা ধরেই নিয়েছে যে এই দম্পতি সত্যিই বিচ্ছেদের পথে আগাচ্ছেন, তখনই এক ভিডিও সবার ভাবনা মিথ্যায় বদলে দিয়েছে।
গতকালই বেশ হাসিখুশি মুখে অভিষেক ও ঐশ্বরিয়াকে পাপারাজ্জিদের ক্যামেরার ধরা পড়তে দেখা গেছে। সঙ্গে ছিল তাদের একমাত্র কন্যা আরাধ্যও। মুম্বাইয়ের পাপারাজ্জিদের একাংশ এয়ারপোর্টেই পড়ে থাকেন। কোন তারকা কোথায় যাচ্ছেন? কার সঙ্গে যাচ্ছেন? কী পোশাক পরে যাচ্ছেন? এসবই মুহূর্তের মধ্যে তারা পৌঁছে দেয় নেটিজেনদের কাছে।
গতকালও তারা এয়ারপোর্ট থেকে একফ্রেমে বন্দী করেন অভিষক-ঐশ্বরিয়া জুটিকে। অভিষেককে ব্রাউন জ্যাকেট আর মা-মেয়েকে কালো পোশাকে দেখা গেছে এদিন। তারা পারিবারিক ছুটি কাটিয়ে মুম্বাই ফিরেছেন। ভিডিওতে শুধু দেখা গেছে এই পরিবার এয়ারপোর্ট থেকে বের হয়ে এক গাড়িতে চেপে বসেছেন।
তাদের দেখে একদম মনে হয়নি যে মধ্যকার সম্পর্কে কোন তিক্ততা আছে। অভিষেক স্ত্রীর জন্য অপেক্ষা করেন, গাড়ির দরজা খুলে দেন। ফলে এই ভিডিওই অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জনে একদম পানি ঢেলে দিয়েছে।
কিছুদিন আগে হিন্দি সিনেমায় নিজের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বলেছেন, ‘ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়টি আমি যতই পরিষ্কার করি না কেন এর সমাধান হবে না। আমি যা-ই বলব সত্যির বদলে লোক তথ্য বিকৃত করবে। কারণ, নেতিবাচক খবরই বিক্রি হয়। তাই এখন ভাবি, আমার জীবনের সঙ্গে যারা জড়িয়ে নেই, তাদের উত্তর দেওয়ার দায়ও আমার নেই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments