ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১.৯২ টাকা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১.২৫ টাকা। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৯.৬৩ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.২৮ টাকা।
আগামী ১৮ আগস্ট সকাল ১১টায় ঢাকা লেডিস ক্লাব, ইস্কাটন, ঢাকায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুলাই ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.





























Recent Comments