শনিবার, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যবিডিআর বিদ্রোহ মামলায় জামিন: কাশিমপুর‌ কারাগার থেকে মুক্ত ২৭ জন
spot_img
spot_img

বিডিআর বিদ্রোহ মামলায় জামিন: কাশিমপুর‌ কারাগার থেকে মুক্ত ২৭ জন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ২৭ জন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় তারা কারাগার থেকে বের হতে থাকেন। এ সময় কারা ফটকে তাদের স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার ৪০ আসামির জামিন মঞ্জুর করেছিলেন আদালত।

জামিন পাওয়া সাবেক বিডিআর সদস্যদের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১২ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে পাঁচ জন এবং কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে ১০ জন বের হয়েছেন।

কারাগার সূত্রে জানা গেছে, আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের (প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ) বিচারক ইব্রাহীম মিয়া বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ৪০ জনের জামিন আবেদন মঞ্জুর করেন। এ মামলায় জামিন পাওয়া ৪০ জনের মধ্যে বুধবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ৫ জন, পার্ট-২ থেকে ১০ জন ও হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১১ জন মুক্তি পান। মঙ্গলবার এক বিডিআর সদস্য জামিনে মুক্তি পান। এর আগে হত্যা মামলায় খালাস পাওয়া ১৭৮ জন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছিলেন। এ নিয়ে মোট ২১৮ জন‌ জামিন পেলেন। জামিনে মুক্তি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক বিডিআর সদস্য ও তাদের স্বজনরা।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার মোহাম্মদ আল মামুন বলেছেন, গতকাল মঙ্গলবার বিকেলে ২৭ সাবেক বিডিআর সদস্যের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। সেগুলো যাচাই করে বুধবার সকালে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments