ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর আগের সপ্তাহের তুলনায় ২২.৮১ শতাংশ বেড়েছে। এদিকে এলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর ১৮.৪৯ শতাংশ বেড়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং সোনারগাঁও টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর ১৭.৩৫ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সপ্তাহটিতে অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কহিনুর কেমিক্যালসের ১৪.২৭ শতাংশ, মুন্নু সিরামিকসের ১৩.০৯ শতাংশ, ঢাকা ডায়িংয়ের ১২.৮২ শতাংশ, দুলামিয়া কটনের ১২.৩০ শতাংশ, ড্রাগন সোয়েটরের ১১.৯৩ শতাংশ, এডিএন টেলিকমের ১১.৯০ শতাংশ এবং শিকদার ইন্সুরেন্সের ১১.৫২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments