ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে আইবিবিএল সেকেন্ড পারপ্যেচুয়াল মুদারাবা বন্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহটিতে আইবিবিএল সেকেন্ড পারপ্যেচুয়াল মুদারাবা বন্ডের ইউনিট দর কমেছে ১৮.৬৮ শতাংশ। এদিকে প্রিমিয়ার সিমেন্ট মিলসের শেয়ারের দর ২৫.২৯ শতাংশ কমে এই তালিকার দ্বিতীয় স্থানে এবং অগ্নি সিস্টেমসের শেয়ার দর ২১.১০ শতাংশ কমে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও, আলোচ্য সাপ্তাহটিতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে- এসিআই, শাইনপুকুর সিরামিক, ওরিয়ন ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ফারইস্ট নিটিং, প্যারামাউন্ট টেক্সটাইল এবং বেস্ট হোল্ডিংস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments