ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২৭ থেকে ৩১ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১২ কোটি ৭৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.০৬ শতাংশ। এদিকে লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক পিএলসির। সপ্তাহজুড়ে ব্যাংকটির প্রতিদিন গড়ে ১১ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৮৫ শতাংশ।
এছাড়াও তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক। সপ্তাহজুড়ে ব্যাংকটির প্রতিদিন গড়ে ১০ কোটি ৪৪ লাখ ৪০ হাজার হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৫১ শতাংশ।
উল্লেখ, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফারইস্ট নিটিং, ইবনে সিনা, গ্রামীণফোন, অগ্নি সিস্টেমস, একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments