মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবিদেশি চলচ্চিত্রে দেশি শিল্পীদের ভূমিকা মূল্যায়ন শীর্ষক সেমিনার
spot_img
spot_img

বিদেশি চলচ্চিত্রে দেশি শিল্পীদের ভূমিকা মূল্যায়ন শীর্ষক সেমিনার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদেশি চলচ্চিত্রে দেশি শিল্পীদের ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে ‘বিদেশি চলচ্চিত্রে বাংলাদেশি শিল্পীদের ভূমিকা মূল্যায়ন’ শীর্ষক এই সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক, নির্বাচিত গবেষক অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতি।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক পরিবেশক হাবিবুর রহমান খান, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মতিন রহমান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, চলচ্চিত্র পরিচালক প্রযোজক কাজী হায়াৎ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও শিল্প সমালোচক মঈনু্দ্দীন খালেদ, চলচ্চিত্র পরিচালক প্রযোজক হাবিবুল ইসলাম হাবিব ও এম এম জাহিদুর রহমান বিপ্লব। গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, চলচ্চিত্র পরিচালক ও সমালোচক রফিকুজ্জামান। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবালসহ চলচ্চিত্র সংশ্লিষ্ঠ বিভিন্ন ব্যক্তিরা। সেমিনার সঞ্চালনা করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উপ-পরিচালক আরিফ সাদেক।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments