সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবিদেশে পড়াশোনার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা ‘স্টুডেন্ট ফাইল’
spot_img
spot_img

বিদেশে পড়াশোনার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা ‘স্টুডেন্ট ফাইল’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:  বাংলাদেশ থেকে এখন অনেক শিক্ষার্থীই বিদেশে পড়াশোনা করতে যেতে চান। কেউ কেউ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়েও বিদেশ গমন করছেন, তবে বেশির ভাগ শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করতে যান। তবে পড়াশোনা ও অন্যান্য খরচ পাঠানোর জন্য দেশের ব্যাংকে ‘স্টুডেন্ট ফাইল’ খুলতে হয়। এটি বিদেশ যাওয়ার আগে খোলা বাধ্যতামূলক।

স্টুডেন্ট ফাইল কী?

স্টুডেন্ট ফাইল হলো বিদেশগামী শিক্ষার্থীদের জন্য একধরনের ব্যাংক হিসাব। এই হিসাব ব্যবহার করে সহজেই টিউশন ফি এবং থাকা-খাওয়ার খরচ যেকোনো বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো যায়। শিক্ষার্থীকে একটি ডেবিট কার্ড দেওয়া হয়, যার মাধ্যমে নিজের দৈনন্দিন খরচ মেটাতে পারবেন। কিছু ব্যাংক পড়াশোনার জন্য ঋণও দেয়। ভিসা হওয়ার পর স্টুডেন্ট ফাইলের আবেদন করতে হয়। এই ফাইলের মাধ্যমে শুধু ভর্তি খরচই নয়, ভবিষ্যতে সেমিস্টার ফির অর্থ পাঠানো সম্ভব।

স্টুডেন্ট ফাইল খোলার খরচ ব্যাংকভেদে ভিন্ন হয়, সাধারণত ১০ হাজার টাকার মধ্যে থাকে। কিছু ব্যাংকে এই সেবার জন্য পৃথক বুথও রয়েছে। দ্রুত হিসাব খোলার সুবিধাও দিচ্ছে কিছু ব্যাংক। এগুলো হলো পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ্‌-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও কিছু বিদেশি ব্যাংক।

কী কী লাগবে?

১. যোগ্যতা ও নথিপত্র
শিক্ষার্থীকে ব্যাংকে আবেদন করতে হবে নিম্নলিখিত কাগজপত্রের সঙ্গে: শিক্ষার্থীর নাম ও ছবি, বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত অফার লেটার (কোর্সের সময় উল্লেখসহ), টিউশন ফি ও থাকা-খাওয়ার খরচের বিবরণ, বাংলাদেশের শেষ করা শিক্ষাগত সনদ, অভিভাবকের বিবরণ, পাসপোর্টের কপি, ভিসার কপি।

২. অভিভাবকের হিসাব
শিক্ষার্থীর অভিভাবকের নামে সংশ্লিষ্ট ব্যাংকে হিসাব থাকতে হবে। না থাকলে নতুন করে হিসাব খুলতে হবে। কারণ, অভিভাবকের হিসাব থেকেই অর্থ পাঠানো হয়। এছাড়া বাংলাদেশ ব্যাংকের আবেদন ফরম পূরণ করতে হয়।

৩. সেমিস্টারের ফলাফল
এই ফাইলের মাধ্যমে শুধুমাত্র ভর্তি খরচ নয়, পরবর্তী সেমিস্টারের টাকা পাঠানোর সুবিধাও রয়েছে। এর জন্য পূর্ববর্তী সেমিস্টারের অর্থ প্রদানের রসিদ, ফলাফল বা ট্রান্সক্রিপ্ট ও নতুন সেমিস্টারের টিউশন ফির ইনভয়েস জমা দিতে হয়।

কেন স্টুডেন্ট ফাইল?

বাংলাদেশ থেকে বিদেশে ডলার বা অন্য বৈদেশিক মুদ্রা পাঠানো জটিল এবং নানা অনুমতি লাগে। যেহেতু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, মালয়েশিয়া, ভারতসহ বিভিন্ন দেশে অনেক শিক্ষার্থী পড়াশোনা করেন, তাই ব্যাংকের স্টুডেন্ট ফাইলের মাধ্যমে টিউশন ফি ও অন্যান্য খরচ পাঠানো কার্যকর ও সহজ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments