মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যবিদ্যুতস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
spot_img
spot_img

বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:  চোরের উপদ্রব থেকে গরু রক্ষা করতে গোয়াল ঘরের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিল ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্র মাহিন। তবে চোরের জন্য পাতা সেই ফাঁদে জড়িয়ে বিদু্যত্পৃষ্ট হয়ে মাহিনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার, ১৭ জুন ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে।

প্রতিবেশী ইউসুফ জানান, চোরের কবল থেকে নিজেদের গরু রক্ষা করতে গোয়াল ঘরের দরজাসহ চারপাশে বৈদ্যুতিক তারের ফাঁদ তৈরি করেছিল মাহিন। প্রতিদিন সকালে সে বৈদ্যুতিক লাইন বন্ধ করে ঘর থেকে গরু বের করত। শুক্রবার সকালে ভুলবশত বৈদ্যুতিক লাইন বন্ধ না করে গরুর ঘরের দরজা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মাহিন। কিছুক্ষণ পর দাদা ছায়েদ আলী নাতিকে এ অবস্থায় দেখে তাকে চান্দিনা সদর হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে কেউ আমাকে জানায়নি।

উল্লেখ্য, মাহিন ঐ গ্রামের দুবাই প্রবাসী আবদুল মোতালেব ফকিরের একমাত্র ছেলে। সে কেরণখাল উচ্চ বিদ্যালয়ে পড়ত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments