শুক্রবার, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবিদ্যুৎ বিল সংগ্রহে ‘‘ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন এবং কমিউনিটি ব্যাংক’’ এর মধ্যে...
spot_img
spot_img

বিদ্যুৎ বিল সংগ্রহে ‘‘ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন এবং কমিউনিটি ব্যাংক’’ এর মধ্যে চুক্তি স্বাক্ষর

ডেইলি শেয়ারজার ডেস্ক: পশ্চিমাঞ্চলের সব ধরনের বিদ্যুৎ বিল সংগ্রহ করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির মধ্যে ৩ বছরের জন্য একটি চুক্তি সম্পাদন হয়েছে। সম্প্রতি খুলনা ক্লাবে দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি হয়।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আর্থিক বিভাগের মহা-ব্যবস্থাপক জনাব মো. আজিজুর রহমান এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত -এর মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিজিএম (ফাইন্যান্স) জনাব মোঃ আব্দুল খালেক সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার (কমার্শিয়াল) জনাব শাহীন আক্তার পারভিন নির্বাহী প্রকৌশলী এবং কোম্পানি সচিব জনাব রুহুল আমিন ম্যানেজার (অ্যাকাউন্টস) জনাব মোহাম্মদ আফসার হাসান ডেপুটি ম্যানেজার (ফাইন্যান্স) জনাব মোঃ মোক্তার হাসান সহকারী ব্যবস্থাপক (হিসাব) জনাব সজল কুমার রায় সহকারী ব্যবস্থাপক (হিসাব) জনাব রবিউল ইসলাম সহকারী প্রকৌশলী (কমার্শিয়াল) জনাব হেদায়েত ইসলাম কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মোঃ আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম জনাব মোঃ মামুন উর রহমান কমিউনিটি ব্যাংকের খুলনা শাখার ব্যবস্থাপক জনাব মোঃ রোকনুজ্জামানসহ অন্যরা।

চুক্তি অনুযায়ী পরবর্তী ৩ বছরের জন্য আবারও পশ্চিমাঞ্চলের প্রিপেইড ও পোস্ট পেইডের বিদ্যুত বিল সংগ্রহ করার দায়িত্ব পেলো কমিউনিটি ব্যাংক।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments