ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেবে না। অর্থাৎ কোম্পানিটি আলোচিত অর্থবছরের শেয়ারহোল্ডারদের কোন ডিভিডেন্ড (লভ্যাংশ) দিবেনা
রোববার (৩০ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি ২১ টাকা ৯৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২৭ টাকা ৫০ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৯৬ টাকা ৩৮ পয়সা।
আগামী ১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ আগস্ট।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments