ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বুকবিল্ডিং পদ্ধতিতে উচ্চ প্রিমিয়ামে শেয়ার বিক্রি করে পুঁজিবাজারে আসা কোম্পানি লুবরেফ (বাংলাদেশ) পিএলসি বিনিয়োগকারীদের হতাশ করেছে। গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৫৬ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৭৪ পয়সা লোকসান হয়েছিল।
সর্বশেষ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৯৭ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments